শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে ২ যুবক খুন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ৮:৪৩ অপরাহ্ন আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ২:২২ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে ২ যুবক খুন

নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার আমজাদ হোসেনের ছেলে সজল (২৪) ও তার বন্ধু একই গ্রামের স্কুলপাড়ার আজিজুর রহমানের ছেলে মামুনুর রশিদ (২৫)।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের ছামেনা খাতুন নামের এক নারী সদর উপজেলার ভালাইপুর বাজারে আশরাফুলের দোকানে কাপড় কিনতে যান। এ সময় ওই নারীর সঙ্গে দোকানের কর্মচারী ইমন হোসেনের কথা কাটাকাটি হয়। ছামেনা খাতুন কাপড়ের দাম ৮০ টাকা গজ বলেন। দোকান কর্মচারী চান ৮২ টাকা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকান কর্মচারী ইমন ক্রেতা ছামেনা খাতুনকে দোকান থেকে বের করে দেন।

ছমেনা খাতুন বাড়ি ফিরে বিষয়টি তার ছেলে টিপুকে জানান। রাত ৮টার দিকে টিপু ও তার বন্ধু সজল, মামুনুর রশিদ, পলাশসহ বেশ কয়েকজনকে নিয়ে আশরাফুলের দোকানে যান বিষয়টি জানার জন্য। এ সময় দোকান মালিক আশরাফুল, কর্মচারী ইমনসহ বেশ কয়েকজন তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে দোকান কর্মচারী ইমন এবং পার্শ্ববর্তী হুচুকপাড়া গ্রামের সানোয়ার, আকাশ, শান্তি, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন মামুনুর রশিদ ও সজলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সজলকে মৃত ঘোষণা করেন ডা. হাসানুজ্জামান। মামুনুর রশিদের অবস্থা গুরুতর হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার প্রস্তুতির সময় রাত ১১টার দিকে মামুনুর রশিদও মারা যান।

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। লাশ মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার