শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ১০:০১ অপরাহ্ন আপডেট: ২৬ মার্চ ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন
ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ

চারদিকে হলুদ ফুলের মনমাতানো রূপ। ডুমুরিয়ার কালিকাপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ। উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরজমিন গিয়ে দেখা যায়, সবুজ গাছের ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে সূর্যমুখীর হাসি। চলতি মৌসুমে সূর্যমুখী চাষ করে অধিক লাভের স্বপ্ন বুনছেন কৃষকরা। সূর্যমুখী ফুলের এ অপরূপ দৃশ্য দেখতে ছেলেমেয়েরা ছুটে আসে জমিতে। ব্যস্ত হয়ে সূর্যমুখীর সঙ্গে ফটোসেশন করতে ভিড় করছে পথচারীসহ এলাকাবাসী।

উপজেলার কালিকাপুর গ্রামের সূর্যমুখী ফুলচাষি সাইকুল ইসলাম মোড়ল জানান, কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমি জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছি। আশা করি, অল্প সময়ে কম পরিশ্রমে ফলন ও দাম দুটোই ভালো পাব। আবহাওয়া অনুকূলে থাকলে সূর্যমুখী ফুল থেকে অধিকভাবে লাভবান হওয়া যাবে। তিনি আরো জানান, প্রতি বছর ৩৩ শতক জমিতে এ ফুল চাষ করে থাকি এবং কৃষি অফিস বীজের পাশাপাশি সার, কীটনাশকও সরবরাহ করে থাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন জানান, সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেয়া হয়। চলতি মৌসুমে এ উপজেলায় ৩৩৮ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। আগামীতে এর চেয়ে আরো বেশি চাষ হবে বলে আশা করছি। ডুমুরিয়ার লবণাক্ত পতিত জমিতে সূর্যমুখী ফুলের চাষে সফলতা এসেছে। স্বল্প খরচে বাম্পার ফলনে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। আমন মৌসুমে ধান লাগানোর পর জমিগুলো পড়ে থাকত। সেসব জমিতে কৃষি প্রণোদনার সহযোগিতায় সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। ফসলও ভালো হয়েছে। এ চাষে ভালো ফলন দেখে এলাকার অন্য কৃষকদের মধ্যে সূর্যমুখী ফুলের চাষে আগ্রহ দেখা দিয়েছে।

কৃষি বিভাগ বলছে, এতে অনাবাদি জমির পরিমাণ কমার পাশাপাশি পূরণ হবে স্থানীয় সূর্যমুখী তেলের চাহিদা। ডুমুরিয়ায় সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে। এতে সূর্যমুখী ফুলের সঙ্গে সঙ্গে হাসি ফুটেছে কৃষকের মুখেও। ডুমুরিয়ায় লবণাক্ত পতিত জমিতে হাইব্রিড জাতের সূর্যমুখী ফুলের চাষ করে সফলতা এসেছে।

মোহাম্মদ নামের এক চাষি বলেন, আমি ৩ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছি। ৫-৬ বছর ধরে লবণাক্ত এ জমি পড়ে থাকত। আমন ধান ছাড়া আর কোনো ফসল এখানে হতো না। কৃষি অফিস থেকে সূর্যমুখী ফুল চাষের পরামর্শ দেয়। তারাই জমি চাষাবাদের সার ও বীজ দিয়েছে। এছাড়া সব সময় সহযোগিতা করেছে। যে কারণে বাম্পার ফলন হয়েছে। জমিতে ফলন ভালো দেখে এখন আশপাশের অনেক কৃষকই সূর্যমুখী ফুল চাষে আগ্রহ দেখাচ্ছে।

ডুমুরিয়ার লবণাক্ত জমিতে হাইব্রিড জাতের সূর্যমুখীর চাষ করা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত এলাকা পরিদর্শন করে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে, বলেন কৃষকরা। সূর্যমুখী চাষে সফলতা দেখে অন্য কৃষকরা চাষে আগ্রহ দেখাচ্ছে। সূর্যমুখী চাষ ভোজ্যতেলের নির্ভরতা কমিয়ে হতে পারে আগামীর অর্থকরী ফসল।

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার