শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চৌগাছায় সন্ত্রাসী হামলায় র‌্যাবের ২ সদস্য আহত

প্রকাশ: ৮ মে ২০২৩, ৯:০৮ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
চৌগাছায় সন্ত্রাসী হামলায় র‌্যাবের ২ সদস্য আহত

রবিবার (৭ মে) উপজেলার রাজাপুর গ্রামে মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ী মহিউদ্দিন লাল্টু ও তার সহযোগীরা এ সন্ত্রাসী হামলা চালায়। আহত র‌্যাব সদস্যদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, লাল্টু একজন চিহ্নিত মাদক কারবারী বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় র‌্যাব-বাদী হয়ে মহিউদ্দিন লাল্টু (৫০), তার স্ত্রী চম্পা বেগম (৪০), মেয়ে মিম খাতুন (১৭), ভাই আনিস উদ্দিন (৫৫) ও আব্দুর রহমানের স্ত্রী সুখজান বেগমসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে চৌগাছা থানায় র‌্যাবের ওপর হামলা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। হামলাকারীরা সবাই উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দারা জানায়, রাজাপুর গ্রামের সলেমানের ছেলে লাল্টু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ সিপিসি-২’র একটি দল লাল্টুর বাড়িতে অভিযান চালায়। এ সময় লাল্টু, তারস্ত্রী, বোন, ভাইসহ ও তার লোকজন দা, লাঠি, ছুরি দিয়ে র‌্যাব সদসস্যদের ওপর হামলা চালান। হামলায় র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়।

পরে সঙ্গে থাকার অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদাহ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

এদিকে, র‌্যাব দাবি করছে, লাল্টুর বাড়িতে অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় লাল্টুর স্ত্রী চম্পা বেগম ও কন্যা মিম খাতুনকে আটক করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারী ওই মাদক কারবারিসহ জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার