শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাজারীবাগে ককটেল বিস্ফোরণ, আহত ৪

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ৯:১৫ অপরাহ্ন আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
হাজারীবাগে ককটেল বিস্ফোরণ, আহত ৪

রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমির হোসেন (৬০), বাদল আহমেদ (৫০), তার ছেলে তানভির আহমেদ (৮) এবং মাকসুদা বেগম (৫০)।

আহত আমির হোসেন জানান, তাদের বাসা ভোট কেন্দ্রের পাশেই। ভোট দিয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুইটি বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পায়ে এসে আঘাত লাগে। তার ধারণা, রাস্তার পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।

আহত বাদল আহমেদ জানান, কেন্দ্রের সামনে দিয়ে ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখন রাস্তায় তাদের পাশেই বিস্ফোরণ হয়। এতে তার ছেলের ডান পায়ে জখম হয় আর তার নিজের থুতনিতে সামান্য জখম হয়।

মাকসুদা বেগম জানান, ভোট দিয়ে বের হয়ে বাসায় ফেরার সময় ককটেল বিস্ফোরণে আহত হন তিনি। তার বাম রানে আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার