রূপগঞ্জে ভোট কিনতে গিয়ে যুবকের ২ বছরের কারাদণ্ড

গ্রেফতারকৃত নাঈম রূপগঞ্জের আগারপাড়া গ্রামের মো. মিজান মিয়ার ছেলে। রবিবার সকালে তাকে নারায়ণঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
নির্বাচনী অপরাধ মামলায় (মামলা নম্বর- ০১/২৪) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
রায় ঘোষণার পর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

