নোয়াখালীতে আলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের সংবর্ধনা

শনিবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিউনের জালিয়াল গ্রামে এ সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।
সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পপতি ও সমাজসেবক আনোয়ারুল আজিম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট শিল্পপতি গোলাম জিলানী দিদার শিক্ষার্থীদের হাতে উত্তোরণ, ক্রেস্ট ও গাছের চারা'সহ বিভিন্ন সামগ্রী উপহার তুলে দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মঞ্জুরুল করিম, উদ্যেগতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শরীফ উল্লাহ বাহার, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বাবলু।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন 'আপনজন' এর সদস্যগন উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে আলোকিত সমাজ গঠনের শপথ নেয় শিক্ষার্থীরা।

