শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে দুবৃর্ত্তদের পেট্রোলের আগুনে পুড়লো ধানের গুদাম

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১ অপরাহ্ন আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে দুবৃর্ত্তদের পেট্রোলের আগুনে পুড়লো ধানের গুদাম

শনিবার (০৩ ফেব্রুয়ারী) ভোর রাত ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চুলডগী গ্রামের আজু মিয়ার দরজায় খলিফার দোকান এলাকায় স্থানীয় ধান ব্যবসায়ী আবুল হাশেমের হাশেম ট্রেডার্সে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ধান ব্যবসায়ী আবুল হাশেম জানান, সদ্য সমাপ্ত আউশ মৌসুমে তিনি স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রায় ৩৫০ মন ধান সংগ্রহ করে তার গুদামে বস্তা প্রক্রিয়াজাত করে শুক্রবার রাতে গুদামে তালা দিয়ে বাড়ি চলে যান। শনিবার বার ভোর রাত ৪টার দিকে স্থানীয় লোকজন ধানের গুদামে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিযন্ত্রণে আনে। এরমধ্যে আগুনে গুদামের ২০০ মনের বেশি ধান পুড়ে যায় এবং প্রায় ১০০ মন ধান পানিতে নষ্ট হয়ে যায়।

স্থানীয় কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম আগুনে ক্ষতিগ্রস্ত ধানের গুদাম পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্ত ধানের গুদামে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়েছে। গুদামের ভিতর থেকে যে বোতলে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়েছে, পেট্রোলসহ ওই বোতল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সোলাইমান জানান, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লেখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার