আওয়ামী লীগের ৩ নেতাকে সন্ত্রাসীদের গুলি

তাদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেন মোল্লা ওরফে লিটু মোল্লা (৪৮), দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ ভূঁইয়া ও যুবলীগ নেতা নাসিম মোল্লা।
খুলনার ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজিব ও তাদের সহযোগী নাসিম মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় ২/৩ জনের একদল সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে লিটু ও সজিবসহ আরেকজন আহত হন। তাদের খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গুলিবিদ্ধ ৩ জনকে দ্রুত খুলনার দুটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।

