বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে রোগীসহ আহত ৩

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ৪:৫৯ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ন
স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে রোগীসহ আহত ৩

আহতরা হলেন- উপজেলার সিংগী বাজার এলাকার হারুন শেখের স্ত্রী মনোয়ারা খাতুন, তার মেয়ে সুমি আক্তার ও আব্দার হোসেন খোকনের স্ত্রী ফুলজান বেগম। এর মধ্যে গুরুতর আহত সুমি খাতুনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

অসুস্থ মনোয়ার খাতুন জানান, বুধবার বিকালে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই তার মেয়ে সুমি খাতুন ও ভাইয়ের স্ত্রী ফুলজান বেগম তাকে দেখতে আসেন। রোগীর বেডের পাশে নিচে তারা দুজন শুয়ে ছিলেন। আজ সকাল ৭টার দিকে ছাদের পলেস্তারা খসে তাদের শরীরের ওপর পড়ে। এ সময় গুরুতর আহত হন সুমি খাতুন ও ফুলজান বেগম। ফুলজান বেগমের ডান পায়ে ২০টি সেলাই দেওয়া হয়েছে। 

হাসপাতালে ভর্তি আরেক রোগীর স্বজন মনোয়ার হোসেন জানান, রোগী সুস্থ হওয়ার জন্য হাসপাতালে আসে। সেখানে যদি এভাবে অন্য দুর্ঘটনায় রোগীরা আহত বা জখম হয় তবে হাসপাতালে এসে আমাদের লাভ কী?

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ এর দিকে মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে। এ সময় এক রোগীসহ দুই স্বজন আহত হয়েছেন। এদর মধ্যে গুরুতর আহত সুমি খাতুনের পেটের ওপর বড় পলেস্তারার চাপটি পড়ে। আমরা ধারণা করছি তার পেটের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আরেকজনের পায়ের উপর পড়ায়, পা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকৎসা দেওয়া হয়েছে। অন্য যে রোগী ভর্তি ছিল তিনিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, আগে এখানে কোন ভাঙা বা ফাটল ছিল না । হঠাৎই এমন ঘটনা ঘটেছে।

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শার্শায় বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শার্শায় বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১