বৃক্ষ রোপণ করলেন আনসার সদস্যরা

চারাসমূহ হচ্ছে দেবদারু ১৪টি, নিম ১০টি, লেবু ১০টি, মাল্টা ৮টি, পেঁপে ৭টি, সুপারি ৫টি, আমলকি ৪টি, কদবেল ৪টি, জাম ৪টি, থাই পেয়ারা ৪টি, আমড়া ৪টি, কাঁঠাল ৪টি, বরই ৪টি, অর্জুন ৩টি, আতা ৩টি, জলপাই ৩টি, হরীতকী ২টি, বহেরা ২টি, জামরুল ২টি, লিচু ১টি, সফেদা ১টি এবং বেল ১টি।
এ প্রসঙ্গে ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক জনাব চন্দন দেবনাথ বলেন, ৩ আনসার ব্যাটালিয়নের রোপিত এ চারাসমূহ দেশের বনজ সম্পদ বৃদ্ধি করবে। এ ছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ বৃক্ষরোপণ কর্মসূচি সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে। একই সঙ্গে বাংলাদেশের টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা সেটিও নিশ্চিতকরণে অনেক বেশি সহায়ক হবে।

তিনি আরও বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ২৫ ভাগ এলাকায় বনভূমি থাকা প্রয়োজন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয়রোধ, বনজ সম্পদে সমৃদ্ধ হওয়া সব কিছুর জন্য চাই বন। তাই আমি ব্যক্তিগতভাবে বৃক্ষ রোপণ কর্মসূচিতে আগ্রহী।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ, সহকারী পরিচালক মো. তৌফিক আনোয়ার, কোম্পানি কমান্ডার মো. নুরুজ্জামান, কোম্পানি কমান্ডার রাজিব হোসাইন ও ব্যাটালিয়নের সব সদস্যরা।

