বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মেসেজে ও ভিডিও কলে আপত্তিকর ছবি দেখতে চান প্রধান শিক্ষক

প্রকাশ: ১৮ মে ২০২২, ২:২৭ পূর্বাহ্ন আপডেট: ২৫ মে ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
মেসেজে ও ভিডিও কলে আপত্তিকর ছবি দেখতে চান প্রধান শিক্ষক
ভুক্তভোগী ছাত্রী জানায়, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুঃখী রাম ঢালীর কাছে সে প্রাইভেট পড়তো। সেই সুযোগে প্রথমে ফোন নম্বর নেন ও পরে তার সঙ্গে ফেসবুকে যুক্ত হন প্রধান শিক্ষক। এরপর প্রায় সময় ফোন করে লেখাপড়ার খোঁজখবর নিতেন। একপর্যায়ে ফেসবুক মেসেঞ্জারে আপত্তিজনক মেসেজ দিতে থাকেন ওই শিক্ষক। মেসেজে ও ভিডিও কলে আপত্তিকর ছবি দেখতে চান তিনি। ওই স্কুলছাত্রী বলে, যখন আমি একা থাকতাম তখন প্রধান শিক্ষক ওড়না ধরে টানাটানি করত। আমি এগুলো সহ্য করতে পারতাম না। ভয়ে প্রথমে ঘটনাগুলো কাউকে জানাইনি। পরে সহপাঠীদের জানালে তারা প্রতিবাদ করতে বলে। কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার বলেন, প্রধান শিক্ষক দুঃখী রাম দুই বছর আগে বিদ্যালয়ে যোগদান করেছেন। ছাত্রীর সঙ্গে এই ঘটনা শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেছি। ফেসবুকে গোপনে কখন কী করেছে সেটি তো আমরা জানি না। তবে দুই দিন আগে থেকে এই অভিযোগ করছে ওই ছাত্রী। এরপর আমরা স্যারকে জিজ্ঞেস করেছি স্যার জানিয়েছেন- ফেসবুক হ্যাকড করে এটি কেউ করেছে, আমি করিনি। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক দুঃখী রাম ঢালীর সঙ্গে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে অভিযোগ সংক্রান্ত ফেসবুক মেসেঞ্জারের স্কিনশট ছড়িয়ে দিয়েছে ওই স্কুলছাত্রী। আশাশুনি উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, অভিযোগটা আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাটি যাচাই-বাছাই করছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১