বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঝিনাইদহে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩ উপজেলার বিভিন্ন গ্রাম

প্রকাশ: ২২ মে ২০২২, ৩:৪৮ পূর্বাহ্ন আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন
ঝিনাইদহে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩ উপজেলার বিভিন্ন গ্রাম
নিজের প্রথম কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত আরিফিন শুভ প্রতিক্রিয়ায় বলেন, ‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো; একেবারে স্বপ্নের বাইরের কোনও কিছুকে ছোঁয়ার মতো। আমি সত্যিই কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার পরিচালক-প্রযোজকদের কাছে। অসংখ্য ভক্ত যারা আছেন, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব তাদের যে আস্থা-বিশ্বাস আমার প্রতি আছে, সেটা রক্ষা করতে।’ কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়। সিনেমাটির সবশেষ অবস্থা প্রসঙ্গে ভ্যারাইটিকে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। যদিও দেখানো হয়নি কারও লুক। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’। সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে। উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। সিনেমাটির সহযোগী পরিচালক দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি তৈরি হয়েছে।
বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১

শার্শায় পুলিশের অভিযানে ৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক= ১